ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত এলডিসি উত্তরণের পর সক্ষমতা ধরে রাখতে শক্তিশালী আইপিআর ব্যবস্থা জরুরি যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভারী বৃষ্টিপাত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম

অব্যাহতি মেলেনি সালমান-আনিসুলের, বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৬,  1:45 PM

news image

জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বাকি সদস্যরা বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলাটি আজ ১১ নম্বর কার্যতালিকায় ছিল। প্রথমে সালমান-আনিসুলের অব্যাহতি চেয়ে আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়া শুরু করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এই দুই আসামিকে ট্রাইব্যুনালে আনে পুলিশ। এর আগে, ৬ জানুয়ারি তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানিতে নিজের ক্লায়েন্টদের নির্দোষ দাবি করে চার্জ গঠন না করতে আবেদন করেন তিনি। একইসঙ্গে অব্যাহতি চান। তবে প্রসিকিউশনের পক্ষে সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এর আগে, ৪ ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই দিন সকালে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম