ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে মালাইকার হাতে জ্যান্ত সাপ, ব্যাপার কী? ‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন’ সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা হাড়ি-পাতিল, গ্যাসের চুলা নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচিতে নারীরা

আওয়ামী সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদের আশীর্বাদ পুষ্ট আলাউদ্দিনকে ফায়ার সার্ভিসে নিয়োগ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২৬,  4:17 PM

news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট শাখায় কর্মরত উপসচিব আলাউদ্দিন আলীর বিরুদ্ধে প্রশাসনের প্রভাব খাটিয়ে সীমাহীন দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ঘনিষ্ঠ আস্থাভাজন এবং সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমের আত্মীয় হওয়ার সুবাদে তিনি প্রশাসনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। অভিযোগ রয়েছে, এই রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছেন এবং লিপ্ত হয়েছেন কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্যে।

সূত্রমতে, ফায়ার সার্ভিসের নিয়োগ কমিটিতে তিনবার প্রতিনিধির দায়িত্ব পালনকালে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তিনি প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নেন। বর্তমানে নতুন করে ৩ কোটি টাকার বিনিময়ে ফায়ার সার্ভিসের পরিচালক পদ বাগিয়ে নেওয়ার পাশাপাশি ১১৪ জনের নিয়োগ প্রক্রিয়া থেকে প্রায় ১০ কোটি টাকা বাণিজ্যের নীল নকশা তৈরির অভিযোগও তার বিরুদ্ধে স্পষ্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ ছাড়পত্রকে পুঁজি করে ফায়ার সার্ভিসের স্বচ্ছ নিয়োগ ব্যবস্থাকে তিনি পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করছেন বলে সংশ্লিষ্ট মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এসব গুরুতর অভিযোগের বিষয়ে সত্যতা যাচাই করতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রশাসনের উচ্চপদে আসীন থেকে এমন নজিরবিহীন দুর্নীতি ও জবাবদিহিতাহীন আচরণ রাষ্ট্রীয় কাঠামোর জন্য চরম হুমকিস্বরূপ। বিশ্লেষকদের দাবি, এই ‘আলাদীনের চেরাগ’ ওয়ালা কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত কঠোর তদন্ত ও আইনগত ব্যবস্থা না নিলে প্রশাসনের স্বচ্ছতা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ