ঢাকা ১৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন ৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক নাগরিকদের সৌদি ভ্রমণে সতর্কবার্তা দিলো জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সোয়া দুই লাখ সদস্য মোতায়েন বিশ্ব হাত ধোয়া দিবস আজ বিশ্ব হাত ধোয়া দিবস আজ পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে

আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৬,  2:29 PM

news image

গাজীপুরের টঙ্গীতে একটি ঔষধ কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে টঙ্গী, উত্তরা, গাজীপুর, জয়দেবপুর, পূবাইলসহ আশপাশের ১৬টি ইউনিট। 

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানার পিন সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে কারখানাটিতে কাজ চলছিল। এসময় একটি ভবনের ৬ তলা থেকে আগুনের কালো ধোঁয়া উড়তে থাকে। আগুন দেখে কারখানার কর্মচারী ও কর্মকর্তারা দ্রুত বের হয়ে যায়। পরে কারখানার অগ্নিনির্বাপকের দায়িত্বে থাকা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ১০টার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথম দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা বেশি থাকায় একে একে আরও ১৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগদান করে। 

তিনি আরও বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে লাগাতার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ব্যাকআপ হিসেবে আরও ৪ ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। 

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম