ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে মালাইকার হাতে জ্যান্ত সাপ, ব্যাপার কী? ‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন’ সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা হাড়ি-পাতিল, গ্যাসের চুলা নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচিতে নারীরা

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৬,  11:33 AM

news image

ইরানের বুশেহর শহরে একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ‘শত্রুপক্ষের বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু’ আঘাত হেনেছে। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ কেন্দ্র (আইএইএ) এবং ইরানের সরকার উভয়েই পৃথক বিবৃতিতে এমন দাবি জানিয়েছে।

আঘাত করা বস্তুটি ঠিক কি ছিল— তা নিশ্চিত করেনি আইএইএ কিংবা ইরান কোনোপক্ষই। ধারণা করা হচ্ছে সেটি ড্রোন ছিল। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এই হামলা ঘটে।

আইএইএ-এর বিবৃতিতে বলা হয়েছে, “হামলায় বিদ্যুৎকেন্দ্রটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ হতাহতও হয়নি। তবে আইএইএ-এর মহাপরিচালক পরমাণু বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। কারণ হামলার জেরে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটলে বিশাল বিপর্যয় দেখা দেবে।”

ইরানের সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “এ ধরনের হামলা সব প্রকার আন্তর্জাতিক  আইনবিরুদ্ধ। আন্তর্জাতিক আইনে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা করা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এমন হামলার ফলাফল ভয়াবহ হতে পারে। যদি ভবিষ্যতেও এমন হামলা হয়, তাহলে পুরো উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় দেখা দেবে।”

সূত্র : সিএনএন

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ