ঢাকা ০৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক ফ্রান্সে বড় বিক্ষোভ : একদিনে আহত ৫৩ পুলিশ, গ্রেপ্তার ৪৪৮ জন বিক্ষোভকারী টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন কায়সার কামাল ও চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুলাই, ২০২৬,  9:24 PM

news image

সৌদি আরবের ওপর কোনো হামলার চেষ্টা ও ইয়েমেনের অখণ্ডতা লঙ্ঘন করলে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

গতকাল ইয়েমেনের রাজধানী সানায় ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেয় সৌদি আরব। দেশটির বিমানবাহিনী এ সময় ইয়েমেনের আকাশসীমায় ঢোকে। এরপর হুতিরা হুমকি দেয় ভবিষ্যতে যদি সৌদি এমন কিছু করে তাহলে তাদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে। এরপরই সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এমন কঠোর ভাষার হুমকি এলো।

আজ শনিবার (৪ জুলাই) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, হুতিরা ইয়েমেনের সাধারণ মানুষের ওপর যে নিপীড়ন চালিয়েছে সেখান থেকে নজর সরাতে সৌদিকে হুমকি দিচ্ছে।

এদিকে গতকাল হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে সৌদিকে হুমকি দিয়ে বলেন, , “আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি না করতে আমরা সৌদি শত্রুদের সতর্ক করছি। এই ধরনের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে এবং তাদের বিমানবন্দরসহ জল ও স্থলের সব গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে।”

সম্ভাব্য খারাপ পরিস্থিতির শঙ্কা থাকলেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সূত্র: আলজাজিরা

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম