ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩ ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন ৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, ভোগান্তি নেই

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৬,  3:22 PM

news image

পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি কাটাতে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এই ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও কোনো রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ লক্ষ্য করা গেছে। তবে কোনো যানজট বা ভোগান্তির চিত্র দেখা যায়নি দেশের লাইফলাইন এই মহাসড়কে। মহাসড়কে চলাচলকারী বাসের যাত্রী এবং চালকরা জানিয়েছেন একটি ভোগান্তিহীন প্রাণবন্ত ঈদযাত্রা করতে পারছেন তারা।

ঢাকা থেকে কুমিল্লায় ছেড়ে আসা এশিয়া এয়ারকন নামের একটি বাসের যাত্রী আসাদুল ইসলাম বলেন, ঢাকার ভেতরে সামান্য একটু জ্যামে পড়েছিলাম। ঢাকা থেকে বের হওয়ার পর কোনো জ্যাম নেই। কুমিল্লায় আসতে আড়াই ঘণ্টার মতো সময় লেগেছে।

চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসা তিশা বাসের যাত্রী কাইমুল হক নামে এক যাত্রী বলেন, মহাসড়কে কোনো যানজটের চিহ্ন নেই। খুবই স্বস্তিতে কুমিল্লায় এসেছি কম সময়ের মধ্যে।

অপরদিকে হাইওয়ে পুলিশ জানিয়েছে, মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কের ২৭টি ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে তাতে নিরাপত্তা জোরদার করাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

হাইওয়ে থানা পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, মহাসড়কে দুই সহস্রাধিক পুলিশ সদস্য কাজ করছে। আজ ঈদযাত্রার প্রথমদিন কোনো ভোগান্তির অভিযোগ শুনিনি এখনো। আশা করছি পুরো ঈদযাত্রা স্বস্তির হবে এবং সে অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম