ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত এলডিসি উত্তরণের পর সক্ষমতা ধরে রাখতে শক্তিশালী আইপিআর ব্যবস্থা জরুরি যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভারী বৃষ্টিপাত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম

উড্ডয়নের পরপর ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৫,  11:30 AM

news image

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপর ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। টোকিওগামী এ বিমানটি পরে সেখানে জরুরি অবতরণ করে।

রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় বিমান প্রশাসন।

ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, উড্ডয়নের কিছু সময়ের মধ্যে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানে ২৭৫ যাত্রী ও ১৫ জন ক্রু ছিলেন। তবে তাদের মধ্যে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এক্সে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে ডুলস বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। বিমানবন্দরটি ওয়াশিংটন ডিসি থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের রাজধানীর প্রাণকেন্দ্র থেকে সবচেয়ে কাছের বিমানবন্দর।

বোয়িং ৭৭৭-২০০ মডেলের বিমানটি ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৮০৩ নামে চালাত। কেন্দ্রীয় বিমান প্রশাসন জানিয়েছে, তারা এ ঘটনা তদন্ত করবে।বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানের ইঞ্জিনের একটি কভার আলাদা হয়ে যায় এবং এতে আগুন ধরে যায়। ওই আগুনের ফলে রানওয়ের পাশের ঘাসে আগুন ধরে।

মেট্রোপলিটান ওয়াশিংটন বিমাবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

অপর একটি বিমানে এ বিমানের যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়া হবে বলে ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম