ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২ উত্তরায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় নিশ্চিতে দেশব্যাপী অভিযান দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা আইপিও পর্যালোচনায় সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

উত্তরায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৬,  1:36 PM

news image

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে।

নিহতের খালা শাশুড়ি রুবিয়া আক্তার জানান, ভোর আনুমানিক চারটার দিকে আমরা ঝিনাইদহ থেকে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে করে রাজধানীর আজমপুরে এসে নামি। আমরা পরিবারের ৭ জন সদস্য। আমাদেরকে বাস ওভারব্রিজের সামনে নামিয়ে দেয়। বাস থেকে নেমে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম। শফিকুল রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে ৬টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান শফিকুল আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম