ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৫,  1:09 PM

news image

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। আজ (সোমবার) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
নুরের সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পিজি হাসপাতালের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। নুরের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। 
গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। পরদিন সকালে নুরের জ্ঞান ফেরে। এরপর দুসপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেন তিনি। 

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম