ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

এখনো ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫,  2:15 PM

news image

সাংবাদিক আনিস আলমগীরকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, তাকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ‌উনার বিরুদ্ধে মামলা হলে গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগে নাম আসা অপর দুইজন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ দেন।

সোমবার দুপুরে বিষয়টি উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাত আড়াইটার পরে আমি একটা অভিযোগ পেয়েছি। এটা মূলত সাইবার–সংক্রান্ত বিষয়ে অভিযোগ, রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার এই আরকি। ঊর্ধ্বতন স্যারদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই অভিযোগ এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

এদিকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম