ঢাকা ২৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি কমলো সোনার দাম এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪ এনবিআরের নাজিরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্ধশত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আলজেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর, ২০২৬,  2:22 PM

news image

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়, আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে ইতোমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে, একই দিন সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে অবস্থিত সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন প্রতিহত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। 

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় দু’জন নিহত হয়েছে।

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বাহিনী এবং সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে চলমান সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে, হুতি বিদ্রোহীদের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।

এর আগে, গত সপ্তাহে সৌদি আরব কর্তৃপক্ষ জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর প্রকাশ করে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম