ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত এলডিসি উত্তরণের পর সক্ষমতা ধরে রাখতে শক্তিশালী আইপিআর ব্যবস্থা জরুরি যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভারী বৃষ্টিপাত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম

কাতারের আমিরকে টেলিফোন পুতিনের, জানালেন সমর্থন

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ, ২০২৬,  11:16 PM

news image

কাতারে ইরানের একের পর এক হামলায় গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করার পর দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি কাতারের আমিরের প্রতি সংহতি জানিয়ে শিগগিরই মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসানে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তিনি।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক বিবৃতিতে কাতারের আমিরের কার্যালয় বলছে, কাতারে ইরানের হামলার পর রাশিয়ার সংহতি প্রকাশ করায় এবং যেকোনো ধরনের সমর্থন ও সহায়তা প্রদানের প্রস্তুতি ব্যক্ত করায় প্রেসিডেন্টকে পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন আমির শেখ তামিম।

টেলিফোনে ওই দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং উত্তেজনা প্রশমনসহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: আল জাজিরা।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম