ঢাকা ০৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত অ্যাম্বুলেন্সে বাড়ির পথে বৃষ্টির মরদেহ, কান্না থামছে না মায়ের রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত নেইমারের প্রশংসা করে তাকে বিশ্বকাপে দেখতে চাইলেন মেসি শঙ্কায় পড়লেন থালাপতি বিজয়, সমর্থন তুলে নিলো মুসলিম লীগ কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন কে? সিদ্ধান্ত শুক্রবারেই দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৫,  1:23 AM

news image

বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে অতিরিক্ত জনসমাগমের কারণে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু নির্দেশনা প্রতিপালনে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নির্দেশনাগুলো নিচে হলো:

১. এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেটে নামার র‌্যাম্প বন্ধ থাকবে। এক্ষেত্রে এফডিসি র‌্যাম্প ব্যবহারের পরামর্শ দেয়া হলো।

২. সোনারগাঁও মোড় হতে ফার্মগেট বা বিজয় সরণি (কাজী নজরুল ইসলাম এভিনিউ) রোডে সীমিত গাড়ি চলাচল করবে।

৩. যথাসম্ভব কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক পরিহার করতে হবে।

৪. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং হতে দক্ষিণ দিকে বিজয় সরণি বা ফার্মগেটে সীমিত গাড়ি চলাচল করবে।

৫. বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্থানগামী গাড়িসমূহকে মহাখালী-জাহাঙ্গীরগেট- কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করে ব্যবহার করতে হবে।

৬. মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী গাড়িসমূহ মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিং রোড হয়ে চলাচলের অনুরোধ করা হলো।

৭. মিরপুর অঞ্চল থেকে রমনা-মতিঝিলগামী যানসমূহ মিরপুর রোডের শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড বা লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীরগেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করবে।

৮. পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং-এর দিকে গাড়ি চলাচল সীমিত করা হবে।

৯. ধানমন্ডি ৩২ নাম্বার ক্রসিং ও প্রয়োজনে সায়েন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে।

১০. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিক সীমিত গাড়ি চলাচল করবে।

১১. জানাজা স্থলকে খালি রাখার নিমিত্তে ফার্মগেট পুলিশ বক্স, ফার্মগেট ইন্দিরা রোড, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট, রাপা প্লাজা ও গণভবন ক্রসিং সমূহে যান চলাচল বন্ধ থাকবে।

ফলে রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত বা আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

ঢাকা মহানগরের যানবাহন পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করা যাবে।

এছাড়া ঢাকার বাহির থেকে আগত জনসাধারণের বাসসহ অন্যান্য যানবাহনসমূহ মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নং সেক্টরের বৌ বাজার বা গরুর হাট এলাকা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ৩০০ ফিট সার্ভিস রোড এলাকায় পার্কিং করা যাবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এ সকল ডাইভারশনসমূহ আগামীকাল সকাল ৭টা থেকে কার্যকর থাকবে।

এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ