ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবের মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৫,  1:47 PM

news image

গাজীপুরে দৈনিক প্রিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।

মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন—সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান হেলাল, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান মিয়া, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক শিকদার, দপ্তর সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আবীর হোসেন আবু, সদস্য মোঃ কামাল মাহমুদ লেলিন, মোঃ রাজিব হোসেন, মোঃ বেলাল শেখ, মোঃ সুজল খান, অসীম কুমার দত্ত, বিপ্রজিত বিশ্বাস, মোঃ রিফাত বিশ্বাস, পার্থ রায়সহ অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধন শেষে সাংবাদিকরা এক মিনিট নীরবতা পালন করে নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম