ঢাকা ০৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক ফ্রান্সে বড় বিক্ষোভ : একদিনে আহত ৫৩ পুলিশ, গ্রেপ্তার ৪৪৮ জন বিক্ষোভকারী টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন কায়সার কামাল ও চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৬,  12:13 PM

news image

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

বৃহস্পতিবার (২১ মে) ভোররাত ৩টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ৮টার পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যায়। 

‎স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম