ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা আইপিও পর্যালোচনায় সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের উপহার না দেওয়ার আহ্বান সাইবার নিরাপত্তায় প্রতিক্রিয়া নয়, প্রতিরোধে জোর দিতে হবে: আইসিটি মন্ত্রী গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

ডিএমপির পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৫,  12:49 AM

news image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং তিনজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন পদে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক আদেশে এই পদায়ন করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

পদায়নকৃত ডিসিদের মধ্যে আ ফ ম আনোয়ার হোসেন খানকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ও মোহাম্মদ মোর্শেদ আলমকে সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে এসিদের মধ্যে শিরিন আক্তারকে পিআর অ্যান্ড এইচআরডি বিভাগে, জান্নাতুল ফেরদৌসকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে ও মনোয়ারা আকতার রিফাতকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম