ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

তারেক রহমানকে সৌ‌দি সফরের আমন্ত্রণ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুলাই, ২০২৬,  3:33 PM

news image

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী তা‌রেক রহমান দেশ‌টি সফ‌রের আমন্ত্রণ জা‌নিয়েছেন।সোমবার (৬ জুলাই) স‌চিবাল‌য়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ক‌রে আমন্ত্রণপত্র তুলে দেন। 

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন ক‌বির।

হুমায়ুন ক‌বির ব‌লেন, ক্রাউন প্রিন্স সালমান প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌ‌দি আরব সফ‌রের আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন। 

রাষ্ট্রদূত জা‌নি‌য়ে‌ছেন, ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফর কর‌তে আগ্রহ প্রকাশ ক‌রে‌ছেন। তি‌নি সু‌বিধাজনক সম‌য়ে বাংলা‌দেশ সফর কর‌বেন।
 
তি‌নি ব‌লেন, ঐতিহা‌সিকভা‌বে সৌ‌দির সঙ্গে আমা‌দের ভা‌লো সম্পর্ক। আমরা এটা‌কে আরও শ‌ক্তিশালী কর‌তে চাই। আমরা সৌ‌দির স‌ঙ্গে সম্প‌র্কের ই‌তিবাচক সহ‌যো‌গিতার মাধ‌্যমে কৌশলগত অবস্থা‌নে নি‌তে চাই। আমা‌দের সম্পর্ক নতুন উচ্চতায় যা‌বে। আমা‌দের প্রধানমন্ত্রী‌কে আমন্ত্রণ জানা‌নো এবং সৌ‌দির ক্রাউন প্রিন্সের সফ‌রের আগ্রহ উভয় দি‌কে থে‌কে সম্প‌র্কের তাৎপর্যপূর্ণ প্রমাণ ক‌রে।

প্রধানমন্ত্রী ক‌বে নাগাদ সৌ‌দি সফর করতে পারেন জানতে চাই‌লে উপ‌দেষ্টা ব‌লেন, আমন্ত্রণ আসছে, প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন। এখনো সিদ্ধান্ত হয়‌নি। এগু‌লো আলাপ-আলোচনার মাধ‌্যমে ঠিক হ‌বে। ত‌বে গ্রী‌ষ্মের পর হয়তো প্রধানমন্ত্রীর সফর হতে পারে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম