ঢাকা ০৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত অ্যাম্বুলেন্সে বাড়ির পথে বৃষ্টির মরদেহ, কান্না থামছে না মায়ের রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত নেইমারের প্রশংসা করে তাকে বিশ্বকাপে দেখতে চাইলেন মেসি শঙ্কায় পড়লেন থালাপতি বিজয়, সমর্থন তুলে নিলো মুসলিম লীগ কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন কে? সিদ্ধান্ত শুক্রবারেই দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  8:48 PM

news image

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে মনোনয়ন দেওয়ার কথা নিশ্চিত করেন শায়রুল কবির খান।

বিএনপির মিড়িয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির চেয়ারম্যানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপ নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বগুড়া জেলার সভাপতি রেজাউল করিম বাদশাকে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে অংশ নিয়ে জয়লাভ করেন। আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ৩টি আসনে নির্বাচন করতে পারলে একটি আসন থেকে সংসদ সদস্য থাকতে পারবেন। সেই অনুযায়ী তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ