ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান তারেক রহমানের শপথে স্পিকার ওম বিড়লাকে পাঠাচ্ছে ভারত আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে : ইসি আনোয়ারুল বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান ৪০ শতাংশ ভোট পেয়ে শক্তিশালী জাতীয় শক্তিতে আবির্ভূত হয়েছে জামায়াত জোট মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত

তারেক রহমানের শপথে স্পিকার ওম বিড়লাকে পাঠাচ্ছে ভারত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  11:26 PM

news image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে লোকসভার স্পিকারের শপথ অনুষ্ঠানে থাকার তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের উপর জোর দেয়, যা আমাদের দুই জাতিকে আবদ্ধ করে এমন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, একটি ভাগাভাগি ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকারে বাংলাদেশের উত্তরণকে স্বাগত জানায়, যার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন পেয়েছে।

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে একই দিন ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেওয়ার কথা নরেন্দ্র মোদির। এ কারণে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ওম বিড়লাকে ঢাকায় পাঠাচ্ছেন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ