ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর শুধু সংযোগ বাড়ানো নয়, মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতে হবে কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫ ইয়ামালের জোড়া গোলে উড়ে গেল ভ্যালেন্সিয়া

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৬,  1:29 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একটা সময় ছিলো যখন মত প্রকাশের স্বাধীনতা বা মানুষের কথা বলা ছিলো গুরুতর অন্যায়। সেই মুহূর্তেও গণমাধ্যমকর্মীরা যতটুকু স্পেস পেয়েছে সেটুকু তারা প্রচার করতে প্রকাশ করতে কখনো দ্বিধা করেনি। 

তিনি বলেন, তাদের উপরও চাপ ছিলো। তারা অনেকেই তৎকালীন সরকারের কালো আইন, ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় অনেকেই নিগৃহীত হতে হয়েছে। জেল জুলুম খাটতে হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টারস ইউনিটের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটি মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছেন, সরকারের বাইরে যারা আছেন। সরকারের বাইরে বিরোধী দল তারা মুক্ত কণ্ঠে সমালোচনা করবেন। আবার সরকারের যে কাজগুলো সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র গড়ে ওঠার প্রত্যয়ের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভই হচ্ছে এই গণমাধ্যম। 

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম