ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দাবানলের ধোঁয়ায় নিউইয়র্কে পরিস্থিতি ‘গুরুতর’, শঙ্কায় বিশ্বকাপ ফাইনাল! সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

দাবানলের ধোঁয়ায় নিউইয়র্কে পরিস্থিতি ‘গুরুতর’, শঙ্কায় বিশ্বকাপ ফাইনাল!

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২৬,  12:39 PM

news image

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন উদ্বেগের খবর। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলের বায়ুর মান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে। ফলে খেলোয়াড়, সমর্থক এবং আয়োজকদের জন্য সতর্কবার্তা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মেটলাইফ স্টেডিয়াম নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত, যা নিউইয়র্ক সিটির খুব কাছেই। কানাডার দাবানলের ধোঁয়া এই অঞ্চলে ছড়িয়ে পড়ায় দীর্ঘ সময় বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের ওপর ছড়িয়ে পড়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এটি শুধু হাঁপানি বা হৃদরোগে আক্রান্তদের জন্য নয়, সবার জন্যই অস্বাস্থ্যকর।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত গুরুতর। বায়ুর মান এমন পর্যায়ে পৌঁছেছে, যা নিউইয়র্কের প্রত্যেক বাসিন্দার জন্য ঝুঁকিপূর্ণ। আজ যদি কেউ বাইরে দৌড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে সেটি বাদ দেওয়াই ভালো।’

অন্যদিকে, নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান।’

এই অবস্থায় স্থানীয় প্রশাসন সবাইকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

বায়ুদূষণের প্রভাব শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ নয়; উত্তর যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাও এর আওতায় রয়েছে। এরই মধ্যে খারাপ বায়ুর মানের কারণে শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে।

ফলে বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে বায়ুর মান নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। যদিও এখন পর্যন্ত ফিফা ফাইনাল ম্যাচের সূচি পরিবর্তন বা স্থগিতের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। তবে পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড় নজর রাখছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ