ঢাকা ০৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ভারী বৃষ্টি-উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে ছুটির আনন্দে ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ জুলাই গণঅভ্যুত্থান : ১৯ শহীদের রক্তে ইতিহাস গড়েছিল নরসিংদী শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই কেন্দ্রে ভোট গণনা বাকি, সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  1:18 PM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ১৯ কেন্দ্রের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।

তিনি জানান, ‘কাজী নজরুল ইসলাম হল ও রবীন্দ্রনাথ হলের ভোট গণনার কাজ চলছে। এ দুটি শেষ হলে ২১ কেন্দ্রের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হবে। হাতে গণনা করায় অনেক সময় লাগছে। দ্রুত ঘটনা শেষ করতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

এদিকে দুপুরে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘সন্ধ্যা ৭টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। টানা তিনদিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এ নির্বাচন নিয়ে নানা নাটকীয় পরিবেশ তৈরি হয়। এর আগে নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেছেন।

জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ