ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ

#

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই, ২০২৫,  5:15 PM

news image

এস্তোনিয়ার বিপক্ষে ফিনল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮ বলে ৫ উইকেট নিয়েছেন মহেশ। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নিয়েছিলেন বাহরাইনের জুনাইদ আজিজ। ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে সেই কীর্তি গড়েছিলেন তিনি। তার আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান।

এস্তোনিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে ফিনল্যান্ড। সেখানেই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়েছেন মহেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৪১ রানে শেষ হয় এস্তোনিয়ার ইনিংস।

তবে শুরুটা বেশ ভালো ছিল এস্তোনিয়ার। এক উইকেটে ৭২ রান করেছিল তারা। সেখান থেকে এস্তোনিয়ার ইনিংসে ধস নামান ডানহাতি মিডিয়াম পেসার মহেশ।

স্পেলের প্রথম ৮ বলে তিনি আউট করেন স্টেফান গুচ, সাহিল চৌহান, মোহাম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে। ২ ওভারের স্পেলে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।

মহেশের দাপটেই ভালো শুরুর পরও ১৪১ রানে অলআউট হয়ে যায় এস্তোনিয়া। পরে অরবিন্দ মোহনের ব্যাটে ভর করে ৫ উইকেটে ম্যাচ জেতে ফিনল্যান্ড।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম