ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

নিজ বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২৫,  12:50 PM

news image

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে নিজ বাসভবনে সজোরে চড় এবং শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। আজ বুধবার সকালে দিল্লির সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ঘটেছে এ ঘটনা।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছিল ‘জন সুনওয়াই’ বা জনতার অভাব অভিযোগ শোনার সেশন। সে সময়েই ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি সোজা রেখা গুপ্তার কাছাকাছি গিয়ে একটি কাগজ দেয়, এবং তারপরই তাকে সজোরে চপোটাঘাত করে এবং চুলের মুঠি ধরে। এ সময় চিৎকার করে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করছিল সে।

হামলাকারী ওই ব্যক্তির কাছ থেকে কিছু কাগজ উদ্ধার করা হয়েছে। সেগুলোতে কী লেখা আছে, জানা যায়নি তবে সূত্রের বরাতে জানা গেছে হামলার আগে মুখ্যমন্ত্রীকে যে কাগজ সে দিয়েছিল এবং যে কাগজ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলো আদালত সম্পর্কিত।

ভারতীয় সংবাদমাধ্যম আইএনএস জানিয়েছে, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে চপোটাঘাত ও চুলের মুঠি ধরার পাশাপাশি তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাতও করেছে ওই ব্যক্তি। বিজেপিও একই অভিযোগ করেছে। বিজেপির দিল্লি শাখার প্রেসিডেন্ট বীরেন্দ্র সাচদেব এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় উল্লেখ করেনি দিল্লি পুলিশ।

সূত্র : ফার্স্টপোস্ট

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম