ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফন সংক্রান্ত ঘটনায় জামায়াতের তদন্ত কমিটি নেতানিয়াহু বা বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী ঘটবে স্পেনের মালাগা শহরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৯ মামলা এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর একটি মাইলফলক হয়ে উঠবে: তথ্য উপদেষ্টা যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

নেতানিয়াহু বা বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা না পেলে কী ঘটবে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৬,  1:20 PM

news image

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের বুথফেরত জরিপের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং বিরোধী জোট —কোনো পক্ষই এককভাবে বা নিজস্ব জোটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।

ইসরায়েলে এবারের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। ইসরায়েলের প্রায় ৮০ শতাংশ নিবন্ধিত ভোটার ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একইভাবে ইসরায়েলের আরব ভোটার মধ্যেও প্রায় ৮০ শতাংশ ভোট দিয়েছেন, যা ২০২২ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সেবার আরব দলগুলো মিলে মাত্র ১০টি আসন পেয়েছিল। এর মূল কারণ হিসেবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের নীতি, বাড়ি ভাঙা ও আরব এলাকায় সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। 

বুথফেরত জরিপ অনুযায়ী, পরবর্তী নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) আরব-নেতৃত্বাধীন দলগুলো ১৮টি আসন পেতে পারে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক মতভেদের কারণে নেতানিয়াহু বা তার বিরোধী—কোনো পক্ষই সরকার গড়তে এসব আরব দলের সমর্থন নিতে রাজি নয়। ইসরায়েলের মূল ধারার সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এই বিষয়ে নিজেদের অবস্থান আগেই পরিষ্কার করেছেন।

এমন অচলাবস্থার মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া শেষ পর্যন্ত  দরকষাকষির ওপর নির্ভর করছে। নিয়ম অনুযায়ী, ভোটের চূড়ান্ত ফল প্রকাশের পর ইসরায়েলের প্রেসিডেন্ট সেই দলীয় নেতাকেই সরকার গঠনের আহ্বান জানাবেন, যার নেসেটে আস্থা ভোটে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। মনোনীত প্রার্থী নির্দিষ্ট সময় পাবেন দলগুলোর সঙ্গে দরকষাকষি, আসন সমঝোতা এবং একটি কার্যকরী কোয়ালিশন বা জোট সরকার গঠনের চেষ্টা করার জন্য।

তবে নেতানিয়াহু বা তার বিরোধীদের মধ্যে জোট গঠনের বিকল্প পথগুলো অত্যন্ত সীমাবদ্ধ। ফলে ভোট গণনা শেষে চূড়ান্ত ফল প্রকাশ এবং প্রেসিডেন্ট কাকে সরকার গঠনের দায়িত্ব দেবেন—সেই সিদ্ধান্ত আসা পর্যন্ত নতুন সরকার গঠন নিয়ে ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘ ও জটিল টানাপোড়েন বজায় থাকার ইঙ্গিত মিলছে।

সূত্র: আল জাজিরা 

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম