ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি ১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার : প্রধানমন্ত্রী নোয়াখালী কর অঞ্চলে ১২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি

নোয়াখালী কর অঞ্চলে ১২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২৬,  11:29 PM

news image

অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল নোয়াখালীতে ১৩তম থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছয়টি ক্যাটাগরিতে মোট পদসংখ্যা ১২২। আগামী ৫ মে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। শুধু নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

১. পদের নাম: কম্পিউটার অপারেটর (গ্রেড–১৩)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: প্রধান সহকারী (গ্রেড–১৩)

পদসংখ্যা: ২২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা।

৩. পদের নাম: উচ্চমান সহকারী (গ্রেড-১৪)

পদসংখ্যা: ২২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)

পদসংখ্যা: ২৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি, সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

পদসংখ্যা: ২৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৬. পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)

পদসংখ্যা: ২৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০–২০,১০০ টাকা।

বয়সসীমা

২৫ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://taxnoa.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ৫ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ মে ২০২৬, রাত ১২টা।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ