ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা পরীক্ষার পর আজ 'লং মার্চ টু সচিবালয়' বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি

পরীক্ষার পর আজ 'লং মার্চ টু সচিবালয়'

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৬,  2:53 PM

news image

বন্যার মধ্যে পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ করবে এইচএসসি পরীক্ষার্থীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে বেলা দেড়টা থেকে তারা সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, মগবাজার, ইসিবি চত্বর ও উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হবে।

এরপর এসব স্পট থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করবে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আছে।

তবে বন্যার কারণে চট্টগ্রামের সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা আছে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে।

এরপর তারা শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ডে অবস্থান শেষে বিকেলে সংসদ ভবন এলাকায় জড়ো হয়। সেখানে পুলিশ লাঠিপেটা করে তাড়িয়ে দিলেও আবারও সন্ধ্যার পর তারা অবস্থান নেয়।
পরে রাত ১০টায় কর্মসূচি ঘোষণা করে এলাকা ত্যাগ করে শিক্ষার্থীরা।

রাত ১০টার দিকে অবরোধ তুলে নেওয়ার আগে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজ গণমাধ্যম ও উপস্থিত সবার উদ্দেশ্যে চূড়ান্ত আলটিমেটাম দিয়ে বলে, আজকে রাতের মধ্যে যদি আমাদের পরীক্ষা স্থগিত করা না হয়, তাহলে আগামীকাল (বুধবার) আমাদের লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি বাস্তবায়িত হবে। 

তিনি আরও বলেন, বুধবারের পরীক্ষায় আমরা সবাই অংশ নেব। দুপুর ১টায় পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এই ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিতে অংশ নেবেন। 

মঙ্গলবার ইসিবি চত্বর এলাকায় আন্দোলনরত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এস আহমেদ সিরাজ সাংবাদিকদের জানায়, আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে আমরা পড়াশোনা ও পরীক্ষা ব্যাহত করতে চাই না। তাই আগামীকালও আমাদের পরীক্ষা শেষে বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে আমরা আবারও সড়ক অবরোধ করব। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে, পাশাপাশি আমরা নিয়মিত পরীক্ষাও দিয়ে যাব।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ