ঢাকা ২১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ পূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু ঢাকায় মিশন খোলার জন্য পর্তুগালের রাষ্ট্রপতিকে অনুরোধ নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে নিহত ১৪ রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি

পূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৬,  12:38 PM

news image

দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার। সরকারি কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দিতে ১৭ অক্টোবর শনিবার অফিস আদালত খোলা ছিল।
দীর্ঘ ছুটিতে কর্মজীবী মানুষ গ্রামের বাড়িতে গেছেন। সোমবার বাস টার্মিনাল, ট্রেন স্টেশন এবং লঞ্চঘাটে মানুষের ভিড় ছিল উপচে পড়া।
মন্ত্রিসভা বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিন ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে।
তবে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে বলে সিদ্ধান্ত জানিয়েছিল মন্ত্রিসভা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।
এরপর ২২ অক্টোবর অফিস খোলা ছিল। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি।
২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি চলছে। ছুটির আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শেষ কর্ম দিবস ছিল।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো পৃথক নোটিশে জানায়, আগামী ১৮ অক্টোবর থেকে শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী (২১ অক্টোবর), প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা (২৫ অক্টোবর) উপলক্ষে স্কুলের শ্রেণি পাঠদান ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ২৬ অক্টোবর নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাঠদান সহ অন্যান্য কার্যক্রম চলবে।
তবে কলেজ শাখার শ্রেণি পাঠদান ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে ১ নভেম্বর থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান চলবে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম