ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  12:12 PM

news image

চলতি মাসে জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই প্রকাশ্যে এসেছেন অলি। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালাবেন না।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) তার নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কেপি শর্মা। সেখানে তিনি বলেন, “আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?”

নিজের আজ্ঞাবহ ক্যাডারদের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশকে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।”

জেন-জিদের তাড়া খেয়ে ১৮ দিন আগে সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পান কেপি শর্মা। এতদিন আড়ালে থাকলেও গতকাল তিনি প্রকাশ্যে চলে আসেন। 

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে সৃষ্ট সরকার জনগণের ম্যানডেট নিয়ে আসেনি। তারা এসেছে সহিংতা ও ভাঙচুরের মাধ্যমে।এছাড়া তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেন কেপি শর্মা। তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কি কি নির্দেশনা দিয়েছেন সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।

সুশীলা কার্কির সরকার কেপি শর্মা বাদেও তার সরকারের অনেক মন্ত্রীর পাসপোর্ট জব্দ করতে যাচ্ছে। কেপি অভিযোগ করেছেন, এরমাধ্যমে তার অধিকার ক্ষুন্ন করা হবে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম