ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ১২ শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ গরুর মাংস ৮৫০, ব্রয়লার ২৩০ ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৬,  1:34 PM

news image

বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর তার মনোনয়নপত্রটি পরীক্ষা করে এই সিদ্ধান্ত দেন।

একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়নপত্রটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে এই আসনে বৈধ ও বাতিল প্রার্থীদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। 

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ