ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বিটিভিতে বিশ্বকাপ ‘জনগণের টাকা খরচ করা ছাড়াই’

#

স্পোর্টস ডেস্ক

০৯ জুন, ২০২৬,  1:30 PM

news image

দুই দিন পরই বিশ্বকাপ শুরু। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা ছিল যা কিছু দিন আগে কেটেছে। সময় টেলিভিশন ও টি স্পোর্টস আনুষ্ঠানিকভাবে খেলা সম্প্রচারের কথা বললেও তথ্য মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি। 

আজ সকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ক্রীড়া সাংবাদিকদের নিয়ে গঠিত তথ্য মন্ত্রণালয়ের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশ্বকাপ সংক্রান্ত বার্তা দেন। সেখানে তিনি উল্লেখ করেন,'অত‍্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন‍্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সকল গণমাধ্যমকে। এই আনন্দঘন মুহূর্তে এ প্রক্রিয়ায় প্রত‍্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকল গণমাধ্যমসহ আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।'

২০২২ কাতার বিশ্বকাপে বিটিভি ৯৮ কোটি টাকা দিয়ে স্বত্ব কিনেছিল। এবার বিটিভি খেলা দেখালেও তেমন খরচ হবে না মন্ত্রীর বার্তা এমনই,'আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো।'

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তথ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরিকল্পনা রয়েছে। তথ্যমন্ত্রী চীন সরকারের আমন্ত্রণে দেশের বাইরে থাকায় সেটা বিলম্ব হচ্ছে। তিনি দেশে ফিরলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত আরও জানানো হতে পারে। 

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম