ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে মালাইকার হাতে জ্যান্ত সাপ, ব্যাপার কী? ‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন’ সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা হাড়ি-পাতিল, গ্যাসের চুলা নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচিতে নারীরা

বিশ্বকাপ ইস্যুতে আইসিসি-বিসিবির বৈঠক শেষ, যা জানা গেল

#

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬,  11:18 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আজ (শনিবার) আইসিসির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেলে শুরু হওয়া এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল–সহ আরও তিন পরিচালক উপস্থিত ছিলেন। যেখানে আইসিসির একজন প্রতিনিধি সশরীরে এবং আরেকজন অনলাইনে যোগ দিয়েছিলেন। 

বৈঠকে আইসিসিকে ভারতে দল না পাঠানোর ব্যাপারে সরাসরি জানিয়েছে বিসিবি। অর্থাৎ, বাংলাদেশ নিজেদের আগের অবস্থানেই অনড়। এ ছাড়া কেন খেলতে যেতে চায় না সেটাও বিস্তারিত জানিয়েছে বিসিবি। একইসঙ্গে আবারও ভারতের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নির্ধারণের আহবান জানানো হয়েছে।

বিসিবির শীর্ষ একজন পরিচালক বৈঠকে আলোচনার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিসিবির সব কথা আইসিসির সিকিউরিটি প্রধান শুনেছেন এবং পরে বিস্তারিত সিদ্ধান্তের কথা জানাবেন। 

পরবর্তীতে এক বিবৃতিতে বিশ্বকাপে গ্রুপ পরিবর্তন নিয়ে সম্ভাবনার কথাও আলোচনায় উঠে এসেছে বলে উল্লেখ করে বিসিবি, ‘গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে সভা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই খোলামেলা আলোচনার মাধ্যমে প্রাসঙ্গিক বিষয় নিয়ে মতবিনিময় করে। আলোচনার এক পর্যায়ে লজিস্টিক বা আয়োজন-সংক্রান্ত পরিবর্তন যতটা সম্ভব কম রেখে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় আনা হয় ৷’

বিসিবি আরও বলছে, ‘আলোচনার সময় বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। একই সঙ্গে বিসিবি বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগ তুলে ধরা হয়। বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, বাংলাদেশের সমর্থক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই সভায়।’ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ‍উভয়পক্ষ গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বলেও একমত হয়েছে। 

এর আগে আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও একই অবস্থান জানিয়েছিল বিসিবি। এবার সরাসরি বৈঠক করতে ঢাকায় এলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তার সঙ্গী হসেবে বিশ্ব ক্রিকেট সংস্থাটির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনারও আসার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় ঢাকায় আসা হয়নি তার। সে কারণে তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। বিপরীতে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ