ঢাকা ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর : চার পুলিশ সদস্য প্রত্যাহার ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান সংরক্ষিত নারী আসনে আলোচনায় শাহিনুর নার্গিস সাফায়ার আউটলেট উদ্বোধনে বারিশা হক অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  12:44 AM

news image

সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও জয় পেল তারা। আর পাকিস্তানকে ২ উইকেটে হারানোর মাধ্যমে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংলিশরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৪ রান করে পাকিস্তান। জবাবে ২ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।

এই জয়ের মাধ্যমে ২ ম্যাচে ৪ পয়েন্ট পেল হ্যারি ব্রুক বাহিনী। এমতাবস্থায় তাদের পেছনে ফেলতে পারবে না পাকিস্তান। কেননা দুই ম্যাচ শেষে তারা সংগ্রহ করেছে কেবল মাত্র একটি পয়েন্ট। ফলে শেষ ম্যাচ জিতলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৩ পয়েন্ট।

অন্যদিকে, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা একই সঙ্গে ইংল্যান্ডকে পেছনে ফেলতে পারবে না। কেননা নিউজিল্যান্ডের পয়েন্ট ১, শ্রীলঙ্কা শূন্য। আবার একে অপরের বিপক্ষেও মাঠে নামতে হবে তাদের। সে ম্যাচে এক দল জিতলে অন্য দলের পক্ষে ইংল্যান্ডকে পেছনে ফেলা সম্ভব হবে না। আবার ম্যাচটি ড্র হলে কিউইদের পয়েন্ট হবে ২, শ্রীলঙ্কার ১। এক্ষেত্রে শেষ ম্যাচ জিতে নিউজিল্যান্ড সর্বোচ্চ ৪ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। অন্যদিকে লঙ্কানরা অর্জন করতে পারবে কেবল ৩ পয়েন্ট।

১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। পাওয়ার প্লেতেই হারায় তিনটি উইকেট। ফিল সল্ট শূন্য, জস বাটলার ৩ ও জ্যাকব বেথেল ৮ রান করে সাজঘরে ফেরেন। সুবিধা করতে পারেননি টম ব্যাটন্টনও। আউট হওয়ার আগে তিনি করেন মাত্র ২ রান।

এদিকে একাই লড়াই চালিয়ে যান দলনেতা হ্যারি ব্রুক। তাকে সঙ্গ দেন স্যাম কারান ও উইল জ্যাকস। ১৬ রান করে আউট হন কারান। এদিকে মাত্র ৫০ বলে সেঞ্চুরি তুলে নেন ব্রুক। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ইংলিশরা। তবে জয় নিয়ে ফিরতে পারেননি তিনি। আউট হন ১০০ রানে।

এছাড়া উইল জ্যাকস ২৮, জেমি ওভারটন শূন্য, লিয়াম ডুসন ১ ও জোফরা আর্চার ৫ রান করেন।

এর আগে পাল্লেকেতে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইম আইয়ুব। জোফরা আর্চারের করা বলে ব্যক্তিগত ৭ রানে জ্যাকব বেথেলের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আর ৫ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক সালমান।

তৃতীয় উইকেটে জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার সাহিবজাদা ফারহান ও অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। এসময় ইতিবাচক অবস্থানেই ছিল পাকিস্তানিরা। ২৪ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন বাবর। অন্যদিকে ফিফটি তুলে নেন ফারহান। আউট হওয়ার আগে তিনি করেন ৬৩ রান। ৪৫ বলে খেলা তার ইনিংসটি সাতটি চার ও দুটি ছয়ে সাজানো।

এই দুজন আউট হওয়ার পর ক্রিজে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি পরবর্তী ব্যাটাররা। তবে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন ফখর জামান ও শাদাব খান। ১৬ বলে ২৫ রান করেন ফখর। আর শাদাবের ব্যাট থেকে আসে ২৩ রান। এছাড়া উসমান খান ৮, মোহাম্মদ নেওয়াজ শূন্য, শাহিন আফ্রিদি ২ ও সালমান মির্জা ২ রান করেন।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন লিয়াম ডুসন। দুটি করে উইকেট পেয়েছেন জোফরা আর্চার ও জেমি ওভারটন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ