ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে মালাইকার হাতে জ্যান্ত সাপ, ব্যাপার কী? ‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন’ সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা হাড়ি-পাতিল, গ্যাসের চুলা নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচিতে নারীরা

মধুখালীতে উপজেলা উলামাদলের নির্বাচনী সভা

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  11:37 PM

news image


ফরিদপুর জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুর-১(মধুখালী,বোয়ালমারী,আলফাডাঙ্গা)আসনের ফরিদপুরের মধুখালীতে উপজেলা উলামাদলের আয়োজনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ফেব্রুয়ারী ২০২৬খ্রি. সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা উলামাদলের সভাপতি মাওলানা মোঃ রাজিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে নির্বাচনী  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ শাহাবুদ্দিন  আহমেদ  সতেজ। বিশেষ অতিথির বক্তব্য  রাখেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ আব্দুল আলীম মানিক,সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। এ সময় আরো বক্তব্য দেন উপজেলা উলামাদলের সাধারন সম্পাদক মোঃ মোফাজ্জেল হোসেন,পৌর উলামাদলের সভাপতি মোঃ ফরিদ মিয়া, উপজেলা উলামাদলের সিনিয়র সহসভাপতি মোঃ জালাল মাতব্বা,মোঃ আমিনউদ্দিন জিহাদী, মোঃ নাসির উদ্দিন মিন্টু,হাফেজ মাওলানা মোঃ  মাহবুবুর রহমান, হাফেজ মোঃ  আলম হোসেনসহ প্রমুখ।

বক্তাগণ ১২ ফেব্রুয়ারী ২০২৬ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের  বিএনপি মনোনিত প্রার্থী সাবেক  সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন বক্তব্য রাখেন। আলোচনা পরবর্তী একটি র্যালী ঢাকা-খুলনা মহাসড়ক ও মধুখালী  বাজার প্রদক্ষিণ করে মধুবনের সামনে সাংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় ।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ