ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩ ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন ৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

মাইলস্টোন ট্রাজেডি : ১১৪ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরল আরও ২ শিক্ষার্থী

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৫,  12:45 PM

news image

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ১১৪ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাড়ি ফিরল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দগ্ধ সাইবা জাহান সাইমা (১০) ও সাইরা জাহান (১০) নামে দুই শিক্ষার্থী। তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। 

বুধবার (১২ নভেম্বর) সকালে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

তিনি জানান, ২১ জুলাই একটি মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থীর সঙ্গে তারাও দগ্ধ হয়। প্রায় চার মাস তারা দুইজন আমাদের এখানে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে সাইমার শরীরের ১০ শতাংশ এবং সাইরা জাহানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

বর্তমানে আরও ৩ জন আমাদের এখানে ভর্তি আছে বলেও জানান তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম