ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে মালাইকার হাতে জ্যান্ত সাপ, ব্যাপার কী? ‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন’ সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা হাড়ি-পাতিল, গ্যাসের চুলা নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচিতে নারীরা

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৬,  11:24 PM

news image

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। এছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানোসহ বেশ কিছু ঘর-বাড়িতে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে ‘নতুন মাদারীপুর’ এলাকার হাসান মুন্সির বিরোধ চলে আসছিল। এরই জেরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কিছু বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট করা হয় । উভয়পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১০ জন আহত হন। আহতরা মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নেয়।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা তিনঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, যৌথ অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাছাড়া এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হামলা ও আটকের ভয়ে উভয়পক্ষের লোকজন গা ঢাকা দেওয়ায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ