ঢাকা ০৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব কেন প্রত্যাখ্যান করল ইরান? মাসুদ সারওয়ারের বিরুদ্ধে ঈদ ডিউটিতে গাফিলতি ও টিকিট কালোবাজারির অভিযোগ ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস সৌ‌দিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে এসেছে ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বিসিবিতে পদত্যাগের হিড়িক, কী হচ্ছে আসলে? ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা

মাসুদ সারওয়ারের বিরুদ্ধে ঈদ ডিউটিতে গাফিলতি ও টিকিট কালোবাজারির অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৬,  12:51 PM

news image

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকা সত্ত্বেও দায়িত্বে গাফিলতি এবং টিকিট কালোবাজারির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ মোহাম্মদ মাসুদ সারওয়ারের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (কৈফিয়ত তলব) দিয়েছে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়, ঢাকা।
দাপ্তরিক সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ২টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঈদ উপলক্ষে বিশেষ দায়িত্ব পালনের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনের পরিবর্তে তিনি ওই সময় ভিআইপি ওয়েটিং রুমে অবস্থান করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আড্ডায় সময় কাটান, যা দায়িত্বে অবহেলার শামিল।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, দায়িত্বকালীন সময়ে টিকিট ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম করেছেন তিনি। বিশেষ করে ১৪ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ছয় দিনে তার ডিউটি কার্ড ব্যবহার করে ৫টি ইস্যুর বিপরীতে ৯টি টিকিট ইস্যু করা হয়, যা বিধিবহির্ভূত। এছাড়া বিভিন্ন ট্রেনে মোট ৩৬টি আসন বুক করে পরবর্তীতে তা সুবিধামতো বাতিল করে কালোবাজারে বিক্রির অভিযোগও উঠে এসেছে। এতে তার সঙ্গে টিকিট কালোবাজারি চক্রের সম্পৃক্ততা থাকার বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের কর্মকাণ্ড সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও শিষ্টাচার বহির্ভূত আচরণ হিসেবে গণ্য হয়, যা শাস্তিযোগ্য অপরাধ। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিযুক্ত কর্মকর্তা মাসুদ সারওয়ারকে পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিতভাবে তার ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে টিকিট কালোবাজারি দীর্ঘদিনের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন 

বাংলাদেশ রেলওয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সেবা খাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ শুধু প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন নয়, বরং এটি জনসাধারণের আস্থার ওপরও সরাসরি আঘাত হানে। বিশেষ করে ঈদের মতো স্পর্শকাতর সময়ে টিকিট কালোবাজারির অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ