ঢাকা ০৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ড্যাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মুরগির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৬,  11:52 AM

news image

ঈদ পরবর্তী বাজারে দাম কমে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তবে সোনালী মুরগির দাম আগের মতোই চড়া ও অপরিবর্তিত রয়েছে। একইসাথে বাড়তি দামে বিক্রি হচ্ছে লেয়ার, পাকিস্তানি কক এবং দেশি মুরগিও। এসব মুরগি নূন্যতম ৩৬০ টাকা এবং সর্বোচ্চ প্রায় ৬০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে।আজ (শুক্রবার) রাজধানীর উত্তরার সমবায় বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। লেয়ার মুরগি ৩২০ টাকা, সোনালী মুরগি ৩৬০ টাকা এবং পাকিস্তানি মুরগি ৩৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশি মুরগি আকারভেদে ৫৫০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 


বিক্রেতারা জানান, ব্রয়লারের দাম কিছুটা কমলেও অন্য মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। একইসাথে বাজারে সরবরাহ কিছুটা কম রয়েছে। তবে চাহিদার সঙ্গে সামঞ্জস্য থাকায় দামে বড় ধরনের ওঠানামা হয়নি। বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে সরবরাহ কিছুটা বাড়ায় দাম কমেছে।


মাংসের বাজারে গরুর মাংস মানভেদে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি। এসব পণ্যের দামেও তেমন কোনো পরিবর্তন হয়নি।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ