ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি : তিন ফার্মেসিকে জরিমানা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৫,  1:26 AM

news image

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার ও ফার্মেসি তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তিন ফার্মেসির তাক থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।

ইউএনও কাবেরী রায় বলেন, জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত বাজার ও ফার্মেসিতে অভিযান চলছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি গুরুতর অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসিগুলোকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম