ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত এলডিসি উত্তরণের পর সক্ষমতা ধরে রাখতে শক্তিশালী আইপিআর ব্যবস্থা জরুরি যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভারী বৃষ্টিপাত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম

যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের প্রস্তাব ফাঁস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মে, ২০২৬,  10:40 PM

news image

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের সংশোধিত প্রস্তাবটি ফাঁস হয়েছে। যা সংগ্রহ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া। আজ সোমবার (১৮ মে) তারা কয়েকটি প্রস্তাব প্রকাশ করেছে।

আল-আরাবিয়া জানিয়েছে, ফাঁস হওয়া প্রস্তাবে দেখা গেছে ইরান শর্তসাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, ইরানের ইউরেনিয়াম তাদের কাছে নিয়ে আসা হবে। তবে তেহরান জানিয়েছে, সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নয়, রাশিয়ার কাছে পাঠানো হবে। কিন্তু এতে থাকবে শর্ত।

এছাড়া ইরান প্রস্তাব দিয়েছে তারা লম্বা একটি সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখবে। কিন্তু স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করবে না।

যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বাদ দিতে হবে।

সংশোধিত প্রস্তাবে ইরান আরও বলেছে তারা যুক্তরাষ্ট্রের থেকে কোনো আর্থিক ক্ষতিপূরণ নেবে না। এর বদলে অর্থনৈতিক ছাড় চায়।

ইরানি আলোচকদের একটি কাছের সূত্রের বরাতে বার্তাসংস্থা তাসনিম নিউজ বলেছে, ইরান ১৪ দফার নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের প্রধান লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাস অর্জন করা।

বর্তমানে ইরানে অবস্থান করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো ঘোষণা দিয়েই তিনি দেশটির রাজধানী তেহরানে যান। আজ তৃতীয়দিনের মতো তার সফরের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে জানা গেলো, ইরান মার্কিনিদের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে।

সূত্র: আল-আরাবিয়া

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম