ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে মালাইকার হাতে জ্যান্ত সাপ, ব্যাপার কী? ‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন’ সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা হাড়ি-পাতিল, গ্যাসের চুলা নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচিতে নারীরা

রাজধানীর একাধিক ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার-ভিডিপি মহাপরিচালক: নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ভোটাররা

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৬,  10:16 PM

news image

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনকৃত কেন্দ্রসমূহের মধ্যে ছিল টি অ্যান্ড টি স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ এবং খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয়।


পরিদর্শনকালে তিনি কেন্দ্রসমূহে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রস্তুতি ও তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।


এ সময় কেন্দ্রে আগত ভোটাররা নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পারার বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।


উল্লেখ্য, ঢাকা মহানগরের ভোটকেন্দ্রসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৭,৭০৩ জন আনসার ও নগর প্রতিরক্ষা দল (টিভিপি) সদস্য স্ট্যাটিক ডিউটিতে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলার লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের ৩৭টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন রয়েছে।


এ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালক মো: সাইফুল্লাহ রাসেলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ