ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইরানে বাস উল্টে গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো : এরদোয়ান সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম সৌদিসহ ‍উপসাগরীয় দেশগুলো অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না: ট্রাম্প এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৬,  1:03 PM

news image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত হয়। পরে রাতেই স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের একটি যৌথ দল অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে।

আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরপরই মামলা রুজু করে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। মামলাটি এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে জানা গেছে।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা-সংক্রান্ত বিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার (১০ নভেম্বর) জাহাঙ্গীর আলমকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। সে সময় তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। একই সঙ্গে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি বিভাগীয় তদন্তও শুরু করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে সিএমপির এক কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো মাঠে নামবে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এ দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার…।’ এজাহারে এ ধরনের আরও কয়েকটি কথোপকথনের তথ্য উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর আগে একই ধরনের রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেও গ্রেপ্তার করা হয়েছিল।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম