ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

শঙ্কায় পড়লেন থালাপতি বিজয়, সমর্থন তুলে নিলো মুসলিম লীগ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মে, ২০২৬,  12:22 PM

news image

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনিশ্চয়তায় পড়ে গেছে। তাকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) সমর্থন জানিয়েও সেটি প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া ভিসেকে নামে আরেকটি দল সমর্থন দিয়েও সেটি রাজ্যপালের কাছে কোনো চিঠি দেয়নি।

সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, মুসলিম লীগ থালাপতির দলের সঙ্গে জোট করার বদলে বর্তমান ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের আসন সংখ্যা দুটি। অপরদিকে ভিসেকে নামে দলটি জিতেছে দুটি আসন। থালাপতিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েও রাজ্যপালকে তারা কোনো চিঠি দেয়নি। জানা গেছে, দলটি তাদের মতামত পরিবর্তন করছে।

তারা এখন সেখানকার উপমুখ্যমন্ত্রী পদ দাবি করছে। এ পদ না দিলে জোট করা থেকে বিরত থাকবে তারা।

এখন ভিসেকে ও মুসলিম লীগ সমর্থন না দেওয়ায় থালাপতি বিজয়ের দলের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা ১১৮ হয়নি। ফলে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এরআগে শুক্রবার সন্ধ্যায় সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি বিজয়। ওই সময় রাজ্যপাল তাকে জানান, তিনি সরকার গঠনের জন্য তাকে আমন্ত্রণ জানাতে পারবেন না। কারণ তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি।

সূত্র: জি নিউজ

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম