ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম সৌদিসহ ‍উপসাগরীয় দেশগুলো অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না: ট্রাম্প এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৬,  12:32 PM

news image

রাজধানীর নিত্যপণ্যের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। ফলে চাহিদা ও সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে এসব সবজির দাম। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

সরেজমিনে দেখা গেছে, বাজারে ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা পিস বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ৬০-৭০ টাকা ছিল। নতুন আলুর দামও ১৫০ টাকা কেজি থেকে ৩০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো আলুর কেজি ২০-২৫ টাকা, কাঁচা মরিচ দাম কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে।

সবজি বিক্রেতা ইমরান বলেন, বাজারে শীতের নতুন সবজি আসতে শুরু করেছে। সবজির আমদানি বেশি থাকায় দাম কিছুটা কমেছে।

আরেক বিক্রেতা মিন্টু শেখ বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে শীতকালীন সবজি আসা শুরু হয়েছে। কয়েকদিন পর আরও বেশি আমদানি হবে। তখন দাম আরও কমে আসবে। গত সপ্তাহের তুলনায় সবজির আমদানি বেশি হওয়ায় এ সপ্তাহে দাম কিছুটা কমেছে।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগির কেজি ২৩০ থেকে ২৪০ টাকা।

অন্যদিকে, ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম প্রতি ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

তবে মাছের বাজার আগেই মতোই চড়া। গত সপ্তাহের মতোই আকারভেদে রুই মাছ কেজি ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া তেলাপিয়া ২০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা ও পাপদা মাছ ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম