ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত এলডিসি উত্তরণের পর সক্ষমতা ধরে রাখতে শক্তিশালী আইপিআর ব্যবস্থা জরুরি যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভারী বৃষ্টিপাত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর, ২০২৫,  12:43 PM

news image

দিনের খেলা শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় আয়ারল্যান্ডের অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সফরকারী আইরিশরা প্রথম ইনিংসে ২৮৬ রান তোলে। নিজেদের ইনিংসের শুরু থেকেই ওয়ানডে মেজাজে রান তুলছেন দুই স্বাগতিক ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনেই ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। যাতে ভর করে বাংলাদেশের দলীয় রানও একশ পেরিয়েছে।

২০.৪ ওভারেই ১০০ রান পূর্ণ করেছে নাজমুল হোসেন শান্ত’র দল। সাদমান সপ্তম টেস্ট ফিফটি পেয়েছেন ৪৯ বলে। বাঁ–হাতি এই ওপেনার ইনিংস সাজিয়েছেন ৭টি চার ও একটি ছক্কার সাহায্যে। এ ছাড়া ৭২ বলে ৭ চার ও এক ছক্কায় ৫০ রান করেন জয়। যা টেস্টে তার পঞ্চম হাফসেঞ্চুরি।

এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন না মাহমুদুল হাসান জয়। এই সিরিজ দিয়ে ফেরাটা তিনি রাঙালেন হাফসেঞ্চুরিতে। তিনি কিছুটা ধীরস্থির হলেও, সাদমান রান তুলেছেন দ্রুতগতিতে। বাংলাদেশের দুই ওপেনারের সামনে সুবিধা করতে পারছেন না আইরিশ বোলাররা। এখন পর্যন্ত করা প্রতি বোলারই ৪.৩-০ এর বেশি গড়ে রান দিয়েছেন। এরই মাঝে দেওয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি। ২৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান।

এদিকে, নিজেদের প্রথম ইনিংসে পল স্টার্লিং ৬০, ক্যাড কারমাইকেল ৫৯, কার্টিস ক্যাম্ফার ৪৪, লরকান টাকার ৪১, ম্যাককার্থি ৩১ এবং জর্ডান নেইল ৩০ রানে ভর করে আয়ারল্যান্ড অলআউট হওয়ার আগে ২৮৬ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া হাসান, হাসান মুরাদ, তাইজুল ২টি করে এবং নাহিদ রানা এক উইকেট নিয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম