ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  1:13 PM

news image

মেহেরপুরের সাবেক এসপি ও পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর শুক্রবার দিনগত রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির উচ্চপদস্থ এক কর্মকর্তা। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তদন্ত সংশ্লিষ্টদের কাছে গ্রেফতার নাহিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে মূল আসামি মেহেরপুরের সাবেক পুলিশ সুপার ও সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম