ঢাকা ০৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক ফ্রান্সে বড় বিক্ষোভ : একদিনে আহত ৫৩ পুলিশ, গ্রেপ্তার ৪৪৮ জন বিক্ষোভকারী টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন কায়সার কামাল ও চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২৬,  5:23 PM

news image

ভারত যদি পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু নদের পানিবণ্টন চুক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থান অব্যাহত রাখে, তাহলে প্রয়োজনে এ ইস্যুতে দেশটির সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ তথ্য জানিয়েছেন।

গতকাল পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে, “পানি আমাদের জাতীয় নিরাপত্তার অংশ। যে মুহূর্ত থেকে আমরা বোধ করব যে আমাদের পানির নিরাপত্তা গুরুতর হুমকির মুখে, সেই মুহূর্তেই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। নিশ্চিতভাবেই।”

তবে সাক্ষাৎকারে তিনি এ-ও বলেছেন, সিন্ধু নদে পানি সরবরাহ ব্যাহত করতে ভারত ‘উদ্বেগজনক গতিতে’ তৎপরতা চালাচ্ছে— এমন কোনো প্রমাণ পেলে তবেই ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করবে পাকিস্তান।

উল্লেখ্য, হিমালয়ের কৈলাস পর্বতের বোখার-চু হিমবাহ থেকে উৎপত্তির পর ভারত ও পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে এশিয়ার অন্যতম দীর্ঘতম নদ সিন্ধু। এই নদ এবং এর ৬টি উপনদীর পানির ব্যবহার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে।

এ বিরোধ নিরসনে ১৯৬০ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ‘ইন্ডাস ওয়াটার ট্রিটি’ চুক্তি স্বাক্ষর হয়।  চুক্তির শর্ত অনুসারে, সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় তিন নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করার অনুমতি দেওয়া হয় ভারতকে। আর পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের তিনটি নদ-নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

চুক্তিটি কোনো দেশ একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান নেই। তবে গত ২০২৫ সালের ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগাঁও অঞ্চলে ভারতীয় পর্যটকদের লক্ষ্য করে জঙ্গি হামলা এবং ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। সেই স্থগিতাদেশ এখনও প্রত্যাহার করেনি নয়াদিল্লি।

সূত্র : এআরওয়ই নিউজ, এনডিটিভি অনলাইন

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম