ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গা সংকট: সেনাপ্রধান ২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট, ২০২৬,  12:21 PM

news image

সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে গত সপ্তাহে হামলা চালায় দখলদার ইসরায়েল। ওই ঘাঁটিতে তুরস্ক তাদের সেনাদের মোতায়েনের চেষ্টা করছে এমন দাবি করে দখলদাররা। তবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়ই এটি প্রত্যাখ্যান করে।

এরমধ্যে তুরস্ক অভিযোগ করেছে, এই হামলার মাধ্যমে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার ফাঁদ তৈরি করেছে। কিন্তু এই ফাঁদে তুরস্ক পা দেবে না।

এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর বলেছে, “নেতানিয়াহুর মতো ব্যক্তির ফাঁদে পা না দেওয়ার জন্য আমাদের যথেষ্ঠ অভিজ্ঞতা আছে। নেতানিয়াহুর লক্ষ্য হলো আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা।”

ইসরায়েলের হামলায় ওই বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ইসরায়েল দাবি করে, হামলার কয়েক ঘণ্টা আগে ওই ঘাঁটিতে তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল গিয়েছিল। কিন্তু তুরস্ক এ দাবি প্রত্যাখ্যান করেছে।

সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, তুরস্কের প্রতিনিধি দল ঘাঁটিতে গিয়েছিল শুধুমাত্র এটি পুনর্গঠনের বিষয়টি দেখতে।

কিন্তু নেতানিয়াহু দাবি করেছেন, তুরস্কের সেনারা ওই ঘাঁটিতে গিয়েছিল। যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। এ দখলদার আর্মি রেডিওকে এ ব্যাপারে বলেন, “তুরস্কের সামরিক বাহিনী উত্তরাঞ্চলের দিকে আসবে, আমরা এটি মানব না। কারণ এটি আমাদের জন্য হুমকি।”

সূত্র: দ্য নিউ আরব

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ