ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা এফটিএ নিয়ে শিগগিরই আলোচনা শুরু: বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের আগেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচন হবে : ইসি মাছউদ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বন্যার ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিয়ের গহনা ও উপহার চুরির অভিযোগে নববধূ গ্রেপ্তার জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ

স্থানীয় সরকার নির্বাচনের আগেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচন হবে : ইসি মাছউদ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  4:34 PM

news image

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ। রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে পোস্টাল ব্যালট পেপারসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনের জন্য যা করা প্রয়োজন, তার সবকিছুই করবে নির্বাচন কমিশন। বিশেষ করে স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান ও আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম