ঢাকা ০৮ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে? সোনার দাম আরও বাড়ল ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২% এক পৃষ্ঠার একটি সমঝোতা-স্মারক চূড়ান্তের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী একদিন পরই বাড়ল সোনার দাম বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও

হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলার অবনতি হয়নি : সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫,  2:17 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে এক অনুষ্ঠানে এ কথা বলেন সিইসি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই একটা খুন খারাপ হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।
তিনি স্মরণ করিয়ে দেন যে অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, এ ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে আহসানউল্লাহ মাস্টারের সঙ্গেও এরকম হয়েছে। এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এটা নতুন কিছু না।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ